বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

ঘোড়াঘাট ইউএনও হত্যা চেষ্টা মামলায়  ২ সাক্ষীর আদালতে জবানবন্দি গ্রহন

সংবাদদাতা, দিনাজপুর :    |    ০৬:৪৫ পিএম, ২০২০-০৯-১৬

 ঘোড়াঘাট ইউএনও হত্যা চেষ্টা মামলায়  ২ সাক্ষীর আদালতে জবানবন্দি গ্রহন


 দিনাজপুর ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানম হত্যা চেষ্টা মামলায় ২ জন সাক্ষীকে আদালতে হাজির করে বিচারকের নিকট কার্যবিধি ১৬৪ ধারায় তাদের জবানবন্দি রেডর্ক করা হয়েছে। 
দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল মজিদ জানান, গতকাল বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ওই ২ জন সাক্ষীকে জেলার ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানম হত্যা চেষ্টা মামলায় গুরুত্বপূর্ন সাক্ষী হিসেবে তাদের জবানবন্দি কার্যবিধি ১৬৪ ধারায় লিপিবদ্ধ করা হয়। জবানবন্দি লিপিবদ্ধ করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আঞ্জুমনোয়ারা বেগম। সাক্ষীরা হলেন, দিনাজপুর শহরের ষষ্টিতলা মোড়ের মোহাম্মদ আলী হেয়ার কার্টিং সেলুনের কর্মচারী মুরাদ হোসেন (৩০) এবং শহরের নিমনগর এলাকার আইনুল গ্যারেজের মালিক আইনুল ইসলাম (৪০)। এই ২ জন্য সাক্ষীকে এই চাঞ্চল্যকর মামলায় গ্রেফতার হওয়া আসামী বিরল উপজেলার ভীমপুর গ্রামের খতিবউদ্দিনের পুত্র রবিউল ইসলাম (৩৬) কে ডিবি পুলিশের রিমান্ডে থাকায় তার উপস্থিতি সাক্ষীরা তাকে সনাক্ত করে জবানবন্দি দেন। 
গ্রেফতারকৃত রবিউল ইসলাম গত ১২ সেপ্টেম্বর আদালতের অনুমোতিক্রমে ডিবি পুলিশ ৬ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ তাদের হেফাজতে চালাচ্ছে। 
উল্লেখ্য যে, গত ২ সেপ্টেম্বর মধ্যরাতে ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানম তার সরকারী বাসভবনে দুস্কৃতিদের হাতে নির্মম ভাবে আহত হয়ে ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সময় ইউএনও এর বাসায় থাকা তার বাবা ওমর আলী শেখ নিজেও দুস্কৃতিকারীদের হাতে আহত হন। তিনি নিজেও বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটানায় ইউএনও বড় ভাই ফরিদ উদ্দিন শেখ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় গত ৩ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেছেন। মামলাটি দিনাজপুর ডিবি পুলিশ পরিদর্শক আবু ইমাম জাফর তদন্ত করছেন।  

রিটেলেড নিউজ

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত


বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত


 যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত


মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত


সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত


সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর